জাবি, হল, ছাগলের খামার,
অপরাধ

জাবির হলে ছাগলের খামার!

নিজস্ব প্রতিনিধিঃ

করোনাভাইরাসের মহামারির কারণে বন্ধ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এ পরিস্থিতির সুযোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট ও পরিবহণের ভারপ্রাপ্ত শিক্ষক আলী আজম তালুকদার আবাসিক হলকে বানিয়েছেন ছাগলের খামার।

জানা যায়, কোরবানির ঈদকে উপলক্ষ করে তিনি কিছু ছাগল কিনে এনেছেন। এসব ছাগল তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের ভিতরে এনে হল কর্মচারীদের দ্বারা লালন পালন করছেন। এই হলটির প্রাধ্যক্ষ তিনি। এই সুযোগকে কাজে লাগিয়ে জোর করে হল কর্মচারীদের দিয়ে ছাগল পালন করছেন তিনি। এমনটাই জানা গেছে কর্মচারীদের সাথে কথা বলে।

এই ছাগল পালনের কারণে হলের ভিতরের পরিবেশ নোংরা হয়ে গেছে। তীব্র দুর্গন্ধ তৈরী হয়েছে। এমন পরিস্থিতি সৃষ্টি করায় হলটির শিক্ষার্থীরা হল প্রভোস্ট অধ্যাপক আজমের পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি প্রভোস্টের ক্ষমতার অপব্যবহার করে আবাসিক হলে ছাগল পালন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন শিক্ষার্থীরা।

এর আগেও এই অধ্যাপকের বিতর্কিত নানা কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোন প্রদক্ষেপ নেয়নি প্রশাসন। তাই শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, বার বার বিতর্কিত কাজ করলেও ব্যবস্থা না নেয়ায় দিনে দিনে তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠছেন। উল্টো তাকে বিশ্ববিদ্যালয়ে গঠিত বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে পুরস্কৃত করা হচ্ছে।

হল খোলা থাকার সময়েও প্রভোস্টের সাথে একটি ছাগল হলে আসতে দেখা যেত। ছাগলটি প্রভোস্টের কার্যালয়েও ঢুকে পড়তো।

এই বিষয়ে অধ্যাপক আজমকে ফোন করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।

হলের অভ্যন্তরে ছাগল রাখার বিষয়ে বিরক্তি প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ সালাম বরকত হলের একজন প্রহরী বলেন, ছাগলগুলো প্রভোষ্ট স্যারের। হলের প্রহরীরা শিফট ভিত্তিক যখন দায়িত্ব পালন করেন, তারাই নিয়মিত পরিচর্যার দায়িত্ব পালন করেন প্রভোস্ট স্যারের নির্দেশে। হলে ছাত্র না থাকায় এবং আমাদের কাজকর্মও কম থাকায় আমরা প্রভোষ্ট স্যারের ৫টি ছাগল দেখভাল করি।

অন্যদিকে অধ্যাপক আজমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, লকডাউনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গ্যারেজের ২০/২৫ টা গাছ কেটে কম দামে বিক্রি দেখিয়ে কমিশন নিয়েছেন। নিয়ম হলো এস্টেট অফিসের মাধ্যমে দাম দর ঠিক করে তারপর গাছ কাটতে হবে। কিন্তু অধ্যাপক আজম গ্যারেজের কনট্রাকটরের কাছে কমদামে গাছ বিক্রি করে তার কাছ থেকে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা