অপরাধ

গ্যাংয়ের নাম ভাইব্বা ল কিং, গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ছিনতাই, চুরি ও চাঁদাবাজিও অভিযোগে কিশোর গ্যাং গ্রুপের ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। কিশোর গ্যাং গ্রুপটির নাম ‘ভাইব্বা ল কিং’। তারা মূলত মোহাম্মদপুর বেরিবাধ এলাকায় ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে থাকে।

‘ভাইব্বা ল কিং’ গ্রুপের নেতা শরীফ ওরফে মোহন (১৮)। অন্যরা হলো- রুমন (১৮), উদয় (১৯), নয়ন (১৮), শাকিল (১৯) ও জাহিদ (১৮)। এরা ছাড়াও তিন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, তারা গত দুই বছর ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যান, নবীনগর, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। এই গ্রুপে আরও সদস্য রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খন্দকার আল মঈন বলেন, ‘ছিনতাইয়ের শিকার মানুষ অভিযোগ করতে চায় না। এজন্য আসামিদের গ্রেপ্তার করতে কিছুটা সমস্যা হয়। তবে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা ওইসব এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করেছি। তারা ওইসব এলাকায় প্রায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা আক্রমণ করে ভীতির পরিবেশ সৃষ্টি করে। এসব ফুটেজ আমরা সংগ্রহ করেছি।’

এই গ্রুপের সদস্যরা এক সময় ‘লেবেল হাই গ্যাং’ গ্রুপের সদস্য ছিল। ২০১৬-১৭ সালের দিকে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল হয়। এরপর সেখান থেকে বেরিয়ে শরীফের নেতৃত্বে তারা ‘ভাইব্বা ল কিং’ গ্রুপ তৈরি করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা