অপরাধ

মেঘনায় অস্ত্রসহ ১০ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক: মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার সময় মেঘনা নদীর হিজলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দশ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৩ অক্টোবর) রাতে বিজিবি স্টেশন হিজলা এলাকায় তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

লে. খন্দকার মুনিফ তকি বলেন, অভিযান চলাকালে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহল দল নৌকাটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের টহল দল তাদেরকে ধাওয়া করে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে নৌকাটি আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত দেশীয় রামদাসহ আটককৃত ডাকাত সদস্যদের হিজলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযো...

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফ...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা