অপরাধ

মলম পার্টির কবলে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বলাকা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে মলম পার্টির কবলে পড়ে অচেতন হয়েছেন গাজীপুর মেট্রো পুলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএস আই) পারভেজ মল্লিক (৩৯)।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। উদ্ধারকারী যাত্রীর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ অহিদ।

তিনি জানান, গাজীপুর চৌরাস্তা থেকে সায়দাবাদগামী যাত্রীবাহী বলাকা পরিবহনের একটি বাস থেকে অন্য এক যাত্রী সাইদুর রহমান অচেতন অবস্থায় পারভেজ মল্লিককে নামিয়ে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা স্টোমাক ওয়াশ করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।

তিনি আরো বলেন, পারভেজ মল্লিক যাত্রীবাহী বাসে কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন এবং তার কাছ থেকে কি পরিমান অর্থ খোয়া গেছে জানা যায়নি। তবে তার জ্ঞান ফিরলে কথা বলে বিস্তারিত জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

হাসপাতালে নিয়ে আসা যাত্রী সাইদুর রহমান জানান, বলাকা পরিবহনে গাজীপুর চৌরাস্তা থেকে সায়দাবাদের উদ্দেশ্যে যেতে আমি বাসে উঠেছিলাম। খিলক্ষেতে গাড়ির মধ্যে আমার সামনের সিটে বসা অবস্থায় ওই পুলিশ সদস্যকে পানি খেতে দেখেছি। তবে বাস যখন বনানী ক্রস করছিলো তখন তিনি অচেতন হয়ে পড়েছিলেন। এর আগে গাড়িতে বই নিয়ে এক হকার উঠেছিল। মলম পার্টির সদস্যরা ওই যাত্রীকে কিছু খাইয়ে অচেতন করে তার কাছ থেকে হয় তো অর্থ নিয়ে গেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা