অপরাধ

রাজারবাগ পিরের আস্তানা বন্ধের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়ার কারণে রাজারবাগ পিরের সব আস্তানা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ অক্টোবর) হাইকোর্ট এ নির্দেশ দেয়।

অন্যের সম্পত্তি দখলে নিতে তথাকথিত মুরিদ দিয়ে সিরিজ গায়েবি মামলা দায়ের করাতে কেরামতি দেখিয়েছেন ঢাকার রাজারবাগ দরবারের পির দিল্লুর রহমান। তাই এই দরবারের পিরের কাণ্ডে আগেই বিস্ময় প্রকাশ করেছিলেন উচ্চ আদালত। একই সঙ্গে মালিবাগের শান্তিবাগের নিরীহ এক ব্যক্তির বিরুদ্ধে মুরিদদের দিয়ে দেশের বিভিন্ন জেলায় ৪৯টি মামলার ঘটনায় সিআইডির তদন্ত প্রতিবেদন দেখে আশ্চর্য হয়েছেন আদালত।

সেই পির দিল্লুর রহমানের অনুসারীদের করা মামলায় নাকাল আট ভুক্তভোগী নিজেদের রক্ষায় উচ্চ আদালতের শরণাপন্ন হন। এমন প্রেক্ষাপটে রাজারবাগ দরবারের সব সম্পদের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন হাইকোর্ট বিভাগ।

পাশাপাশি তাদের জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে (সিটিটিসি) তদন্ত করতে বলা হয়। একই সঙ্গে রিটকারীর বিরুদ্ধে মামলা হয়রানিমূলক কি না, তা তদন্ত করতে সিআইডিকে বলেন আদালত। ১৯ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এসব নির্দেশ দিয়েছিলেন।

রাজারবাগ দরবারের ও পির দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়ার নির্দেশনা চেয়ে গত বৃহস্পতিবার রিট আবেদনটি করেছিলেন আট ব্যক্তি। তারা হলেন-মো. আব্দুল কাদের, মাহবুবুর রহমান খোকন, ফজলুল করিম, জয়নাল আবেদিন, মো. আলাউদ্দিন, জিন্নাত আলী, আইয়ুবুর হাসান শামীম, নাজমা আক্তার ও নারগিস আক্তার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা