অপরাধ

বাংলামোটরে বাসের চাপায় নিহত  ২

নিউজ ডেস্কঃ

রাজধানীর বাংলামোটরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনায় আহত রাজধানীর মিরপুরের বাসিন্দা মো. জাকির হোসেন (৪৫) জানান, শান্তিনগর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। বাংলামোটর এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় অপর একটি মোটরসাইকেলকেও চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা দুজন মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছে, বিহঙ্গ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ও আরোহী বাসের সামনে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

নেতানিয়াহুর মুখে এবার ‘জাতীয় সরকার’-এর বুলি, তবে শর্ত একটাই!

ক্ষমতার মসনদে টিকে থাকতে নিজের কট্টরপন্থী রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন হোসনে আরা হায়দার কোরাইশী ট্রাস্ট বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা