অপরাধ

কক্সবাজারে ৮৪ হাজার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে ৮৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ওই ইউনিয়নের কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

লে. কমান্ডার আমিরুল বলেন, গোপন খবরের ভিত্তিতে স্টেশন কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া ঘাট সংলগ্ন এলাকায় ঝাউবনের পাশ দিয়ে ব্যাগসহ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়।

তিনি আরও জানান, কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে তিনি ব্যাগটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মো. আমিনকে (৫০) আটক করে। এ সময় তার ব্যাগটি তল্লাশি করে ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা