অপরাধ

লকডাউনে শনিবার গ্রেফতার ৩৪২

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের ১৬তম দিনে ঢাকায় ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ৩৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়েছে, শনিবার ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৩৪২ জনকে গ্রেফতারের পাশাপাশি ১৭১ জনকে মোট ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানাও করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৪৯২টি গাড়িকে ১০ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম।

আগের দিন শুক্রবার লকডাউনের বিধিনিষেধ ভঙ্গের কারণে ২৩৯ জনকে গ্রেফতার করা হয়েছিল, যা এই ১৬ দিনের মধ্যে সবচেয়ে কম।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও ১ আগাস্ট পোশাক কারখানা খুলে দেওয়ার পর তা ঢিলেঢালা হয়ে পড়েছে।

ঈদের ছুটির পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া এবারের লকডাউন ১০ আগাস্ট পর্যন্ত চালানোর ঘোষণা রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা