অপরাধ

রাজধানীতে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগের বাসার বেলকনিতে গলায় ফাঁস দিয়ে পিয়াস খন্দকার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৬ আগস্ট) সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

পরিবারের দাবি, পিয়াস আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তার কারণ জানাতে পারেননি তারা।

পিয়াস ফরিদপুরের ভাঙ্গা থানার বাততুরা গ্রামের গিয়াস খন্দকারের ছেলে। বর্তমানে তিনি হাজারীবাগের মনেশ্বর প্রথম লেনের ১৩ নম্বর বাসার দোতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক।

নিহতের বাবা গিয়াস খন্দকার জানান, গতরাতে তারা সবাই খাবার খেয়ে ঘুমাতে যান। তার ছেলে পিয়াসও নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়েন।

সকালের দিকে ওই কক্ষে গিয় দেখতে পান- পিয়াস বেলকনিতে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে দেখা যায়- তিনি গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়েছেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা