অপরাধ

হাতিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত ইলিয়াস আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের প্রধানকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের এক বিশেষ অভিযানে ডাকাত ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াসকে (৩৮) আটক করে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার হাতিয়া এবং হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর নিঝুমদ্বীপ এলাকার ডুবাইর খাল সংলগ্ন মদিনা গ্রামে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালীন সময়ে উক্ত এলাকায় ডাকাতের আস্তানা থেকে ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াস (৩৮) কে ০১ টি একনলা শর্টগান, ০৩ রাউন্ড তাঁজা গোলা, ০৩ টি অবৈধ পাইরোটেকনিক, ০২ টি দেশীয় রামদা এবং ০২ টি দেশীয় দাসহ আটক করা হয়।

আটককৃত ইলিয়াস নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন নিঝুমদ্বীপ এলাকার মৃত মো. সিরাজ উদ্দিন এর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার হাতিয়া এবং হাতিয়া উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বিসিজি স্টেশন হাতিয়া নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর নিঝুমদ্বীপ এলাকার ডুবাইর খাল সংলগ্ন মদিনা গ্রামে এ অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা দেশীয় অস্ত্র, গোলা, পাইরোটেকনিক, রামদা ও দাসহ তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা