সংগৃহীত ছবি
অপরাধ

হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আব্দুর রহিম মণ্ডল (৫৬) নামের ১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলার সিনিয়র দায়রা জজ মোসাম্মাৎ জাকিয়া পারভীন এই রায় দেন।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত যুবক

দণ্ডপ্রাপ্ত আসামি, রাজবাড়ীর কালুখালী উপজেলার জাগিরকয়া গ্রামের মৃত তাছের আলী মণ্ডলের ছেলে।

নিহত গৃহবধূ, ফাহিমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের সেকেন ফকিরের মেয়ে।

নিহত ফাহিমা বেগমের মেয়ে মাসুদা বেগম জানান, আসামি তার মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজবাড়ীতে এনে নগদ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে হত‌্যা করে। এখন আমরা ন‌্যায় বিচার পেয়েছি।

এই মামলার এজাহার সূত্র জানায় যে, কাতার থাকা অবস্থায় ঘাতক আব্দুর রহিম মণ্ডল ও নিহত ফাহিমা বেগমের মধ্যে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ২ জন দেশে চলে আসে। এর পরে ফাহিমা বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে মো. আব্দুর রহিম মণ্ডল ২০২৩ সালের (৩০ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে তাকে রাজবাড়ীর কালুখালীতে এনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর লাশটি গুম করার জন্য আলামত বিভিন্নস্থানে ফেলে রাখে। তারপর (৫ অক্টোবর) ধানক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার পরে পুলিশ বাদী হয়ে (৭ অক্টোবর) একটি হত্যা মামলা করে। এই ঘটনায় জড়িত মো. আব্দুল রহিম মণ্ডলকে কালুখালীর বড়ইচারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আদালতের অতিরিক্ত পিপি আহম্মেদ আলী মৃধা জানান, এই মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আব্দুর রহিম মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা