ছবি: সংগৃহীত
অপরাধ

হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় এক অটোরিকশাচালককে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রোববার (২৪ মার্চ) দুপুরে এ রায় প্রদান করেন নরসিংদীর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নরসিংদী শহরের বিলাশদী এলাকার সোলাইমানের ছেলে আলাল মিয়া ওরফে বিল্লাল (৩৫), রায়পুরা উপজেলার নীলক্ষার বীরগাঁও এলাকার মোসলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), বল্লবপুর গ্রামের ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১) ও আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।

তাদের মধ্যে আসামি আলাল, কাউছার ও রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং রুবিয়া বেগমকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ব্যাটারিচালিত অটোরিকশার চালক বিজয় মিয়া নরসিংদী শহর থেকে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদনগর এলাকায় পৌঁছালে তাকে নির্জন স্থানে নিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয় আসামিরা। পরদিন অটোচালক বিজয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে রায়পুরা থানায় নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধেহত্যা মামলা দায়ের করেন। এর ২ দিনের মধ্যে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বিজয় হত্যায় জড়িতদের গ্রেফতার করে। পরে আদালতে হত্যার দায় স্বীকার করে তারা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার হালিম জানান, দ্রুততম সময়ের মধ্যে এমন একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দোষীরা উপযুক্ত সাজা অবশ্যই পাবে।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা