টানা বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত
সারাদেশ

টানা বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিনিধি:

গত কয়েক দিনে টানা বষর্ণে সাতক্ষীরা জেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার (২১ আগস্ট) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৮৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শনিবার (২২ আগস্ট)।

শনিবার সাতক্ষীরা পৌর এলাকাসহ শহরের বেশিরভাগ রাস্তা-ঘাট, হাট-বাজার, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। ফসল ও কয়েক হাজার একর চিংড়ির ঘের তলিয়ে গেছে। জেলার নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন ঘের মালিকরা। কয়েকশ’ পানের বরজ পানির নিচে।

সাতক্ষীরা পৌর এলাকার পলাশপোল, কামালনগর, মধুমলোর ডাঙ্গী, বকচরা, রসুলপুর, পুরাতন সাতক্ষীরা, রথখোলার বিল, ইটাগাছাসহ বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, বসতবাড়ি, ফসলি জমি, পুকুর, ঘের পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষজন ঘরবন্দি হয়ে পড়েছেন। এছাড়া, তালা, পাটকেলঘাটা, কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ প্লাবিত হয়েছে।

শুধু তাই নয়, সাগরে লঘুচাপের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা অধিক পরিমাণ বেড়ে নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হয়ে এবং আম্পানের সময়ে সাতক্ষীরা আশাশুনি ও শ্যামনগরের ভেঙে যাওয়া বাঁধে ফের ভেঙে আশাশুনির প্রতাপনগর, শ্রীউলা এবং শ্যামনগরের কাশিমাড়ি ও গাবুরা ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে উপকূলে মানুষের বসতবাড়ি পাশাপাশি রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। শুক্র ও শনিবার দিনভর বৃষ্টির কারণে আকাশ ছিল মেঘে ঢাকা, সূর্যের আলো কোথাও দেখা যায়নি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, নিম্নচাপের কারণে গত কয়েকদিন অবিরাম বৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন এবং সব নদীগুলোতে জোয়ারের চেয়ে ২ ফুটের বেশি উচ্চতার জোয়ার পানি বৃদ্ধি পেয়েছে। এই কয়েক দিনের মধ্যে সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত। এসময় ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার ৮৫ হাজার হেক্টর জমির রোয়া আমন ডুবে গেছে এবং কিছু মৌসুমি শাক-সবজি ও কৃষকের ফসলের ক্ষতি হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন হোসনে আরা হায়দার কোরাইশী ট্রাস্ট বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউ...

পিছিয়ে গেল এশিয়ান কাপের মহা রণাঙ্গন!

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আকাশজুড়ে ঘনিয়ে ওঠা যুদ্ধের ঝনঝনানির সরাসরি প্রভাব...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা