সারাদেশ

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের 

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: দৌলতখানে মেঘনায় মাছ ধরে ঘাটে ফেরার পথে নৌকায় থাকা জেলে আল আমীন (২৫) বজ্রপাতে নিহত হয়েছেন। আহত হন দুই জেলে নুরনবী ও শাহাজান।

নিহত আল আমিন দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাহার মাঝির ছেলে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আহত জেলেরা জানান, শনিবার (২২ আগস্ট) সকালে তারা কয়েকজন জেলে মেঘনায় মাছ শিকারে যান। ঘাটে ফেরার পথে তাদের নৌকাটি আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই জেলে আল আমিন মারা যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলার রহমান জানান, নিহত জেলের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির...

মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিক...

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে অনেকের হাতেই ছিল লাঠিসোঁটা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারা...

নেতানিয়াহুর মুখে এবার ‘জাতীয় সরকার’-এর বুলি, তবে শর্ত একটাই!

ক্ষমতার মসনদে টিকে থাকতে নিজের কট্টরপন্থী রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার...

পিরোজপুর শহরের ভারানি খাল পরিস্কার

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা