জলাবদ্ধ স্কুলমাঠে নৌকা বাইচ
সারাদেশ

জলাবদ্ধ স্কুলমাঠে নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: করোনায় বন্ধ রয়েছে স্কুল, আর বন্যার পানিতে তলিয়ে গেছে স্কুলমাঠ। তাই বন্ধ খেলাধুলাও। শিশু-কিশোর, যুবকদের সময় কাটানোটাই এখন কষ্টকর। তাইতো আনন্দ-ফুর্তির অংশ হিসাবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া হাইস্কুল মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচের আয়োজন করেছিলেন গ্রামের যুবকেরা।

স্কুলমাঠের পুরোটাই এখন বন্যার পানিতে টইটুম্বর। সেখানেই শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নৌকা বাইচে অংশ নেয় স্থানীয় ২৫টি ডিঙি নৌকা একে অন্যকে হারিয়ে দেওয়ার চেষ্টায় মাঠের গোলবারের ভেতর দিয়ে যায় নৌকা।

ব্যতিক্রমী নৌকা বাইচটি দেখতে মাঠের চারপাশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। করোনা আতঙ্ক আর বন্যার মাঝে কিছু সময়ের জন্য হলেও আনন্দ উপভোগ করেন স্থানীয় গ্রামবাসী।

নৌকা বাইচ দেখতে আসা গ্রামের লোকজন বলেন, ‘করোনাকালে সেভাবে বাইরে বের হতে পারছি না। বন্যার পানিতে গ্রামের বেশিরভাগ এলাকার সঙ্গে তলিয়ে গেছে স্কুলমাঠও। সময় কাটাতে ও আনন্দ উপভোগে এলাকার যুবকেরা তাই স্থানীয় ডিঙি নৌকা দিয়ে বাইচের আয়োজন করেন। তারা যেমন উপভোগ করেছেন, আমরাও তেমনি আনন্দ পেয়েছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা