সারাদেশ

পাবনায় বজ্রপাতে নিহত ১

জেলা প্রতিনিধি : পাবনায় বজ্রপাতে আরব ফকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় তার স্ত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : কৃষি উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলার শিশারচরে এ ঘটনা ঘটে। মৃত আরব ফকির শিশারচরের গহর ফকিরের ছেলে।

আহত স্ত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন : খাদ্যের অভাব হবে না

জানা গেছে, শিশারচরে আরব ফকির ও তার স্ত্রী নাজমা বৃষ্টির মধ্যে ফসল ঘরে তোলার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আরব ফকির মারা যান। গুরুতর আহত নাজমাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নতুনভাড়েঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাদিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা