সারাদেশ

পুলিশের নামে চাঁদা দাবির অভিযোগ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার চার সদস্যদের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীকে ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. শামিম খান রায়হান। সে ঝালকাঠি পৌর এলাকার ২নং ওয়ার্ড ব্রাকমোড় সংলগ্ন পুর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা। বর্তমানে বরিশাল পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল বিভাগে পঞ্চম সেমিষ্টারে অধ্যায়নরত।

আরও পড়ুন: কৃষি উৎপাদন বাড়াতে হবে

অভিযোগ উঠেছে যে, বান্ধবীকে নিয়ে ঘুড়তে গেলে তাদেরকে হেনস্থা করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন ঝালকাঠি ডিবি পুলিশের চার সদস্য। এদের মধ্যে ৩ জনের নাম শনাক্ত করতে পেরেছে ভুক্তভুগী শিক্ষার্থী। এরা হলেন ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখায় কর্তব্যরত মো. সালমান, মো. জনি এবং মো. হাসান।

ঘটনা উল্লেখ করে ঐ শিক্ষার্থী পুলিশ হেড কোয়াটার্সে ‘আইজিপি কমপ্লেইন সেল’ বরাবরে লিখিত অভিযোগপত্র পাঠিয়েছে। এছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি, ঝালকাঠি পুলিশ সুপার এবং ঝালকাঠি ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে অভিযোগের অনুলিপিও দিয়েছেন।

অভিযোগ পত্রের একটি কপি সংগ্রহে এসেছে। এতে লেখা রয়েছে ৩০ হাজার টাকা ডিবির ঐ চার সদস্যকে না দিলে তাদের ডুয়েট ছবি (ডিবি’র মোবাইলে তোলা) শিক্ষার্থী রায়হানের বান্ধবীর বাবাকে পাঠিয়ে দিবে বলে ভয় ভীতি দেখাচ্ছে তারা।

অভিযোগ পত্রে ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থী রায়হান লিখেছেন, ‘গত ৭ জুন ২০২৩ ইং তারিখ বুধবার দুপুরে ঝালকাঠি মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তার বান্ধবীকে গাবখান নদীর তীর ইকোপার্কে ঘুড়তে গেলে দু’টি মোটর সাইকেলে চার জন লোক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই শিক্ষার্থীকে গলায় হাত দিয়ে ছবি তুলতে বলেন। এই প্রস্তাবে শিক্ষার্থীরা রাজী না হওয়ায় রায়হানকে চড় থাপ্পর মেরে দু’জনের মোবাইল ফোন কেড়ে নেয়। এসময় তাদেরকে জোর করে ভিডিও ধারণ করা হয়। এরপর চাওয়া হয় ৩০ হাজার টাকা চাঁদা। এজন্য ৩ দিন সময় বেধে দিয়ে কেড়ে নেয়া ফোন দুটি ফেরৎ দিয়ে ঘটনাস্থল ত্যগ করে পুলিশ।’

আরও পড়ুন: ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

অভিযোগ পত্রে উল্লেখ ছাড়াও শিক্ষার্থী রায়হান সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর ৯ জুন সকালে আমাকে ০১৭২৫৫৪০২০০ নম্বর থেকে কল করে ডিবি পুলিশ সদস্য ‘হাসান’ পরিচয় দিয়ে আমি কোথায় আছি জানতে চায়। আমাকে ব্রাকমোড় মেইন রোডে থাকতে বলা হয়। এরপর আমি বিব্রত বোধ করে মোবাইল ফোন বন্ধ করে রাখি। পরদিন ১০ জুন বিকেল ৪টা ৪৮ মিনিটে ০১৬৫০২৯১৮৫০ নম্বর থেকে কল করে আমার কাছে জানতে চাওয়া হয় আমি আমার বান্ধবীর সাথে কথা বলেছি কিনা (টাকার বিষয়ে) আমি উত্তরে বলেছি টাকা জোগাড় করতে পারিনি আমার বান্ধবী অসুস্থ।’

শিক্ষার্থী রায়হান আরো বলেন, ‘এরপর ১৩ জুন বিকেলে আমার সাথে দেখা করতে আসার কথা বলে আমাকে ব্রাকমোর থাকতে বলে। কিন্তু তারা দু’টি বাইকে ৪জন রাত ৮ টার দিকে আসেন। আমাকে ডেকে নেয় ব্রাকমোড় সংলগ্ন ব্রীজের ঢালে। জনি নামের একজন আমাকে বলেন, টাকার কথা ফোনে বলবানা। সব সামনা সামনি বলবা। তখন আমাকে টাকার জন্য চাপ দেয়। না দিতে পারলে আমাদের ভিডিও আমার বান্ধবীর বাবাকে দেখাবে বলে ভয় ভীতি দেখায়। টাকা নাই বলাতে আমাকে আমার বান্ধবীর কাছ থেকে টাকা এনে দিতে বলে আমাকে ২ দিন সময় দেয়। শনিবার ১৬ জুন সন্ধ্যার মধ্যে টাকা দিতে বলে। শনিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে ০১৬৫০২৯১৮৫০ নম্বর থেকে আমাকে কল করলে আমি সাফ জানিয়ে দেই টাকা দিতে পারবোনা, কারন আমি বা আমরা কোনো অনৈতিক কাজ করি নাই। একথা শুনে অপর প্রান্ত থেকে ফোনের লাইন কেটে দেয়। এই নম্বরটি ট্রু কলারে জনি নাম দেখাচ্ছে।’

আরও পড়ুন: খাদ্যের অভাব হবে না

এ বিষয়ে মো. হাসান এবং মো. জনি নামের অভিযুক্ত দুই পুলিশ সদস্যের কাছে মুঠো ফোনে জানতে চাওয়া হলে তারা দু’জনেই ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘এই ধরনের কোন ঘটনা ঘটেনি, যদি কেউ অভিযোগ করে থাকে তার সাথে কথা বলবো সত্যতা পেলে আমরা বিষয়টি দেখবো।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা