সারাদেশ

ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: পীরগঞ্জে মায়ের ওপর অভিমান করে ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী লিমা খাতুন।

লিমা পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর পত্নীচড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের আনিছার রহমানের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) সকালে লিমার সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। অভিমানে দুপুরে বাড়িতে থাকা ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলে সে। পরিবারের লোকজন বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনে মরদেহের ময়না তদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা