বরিশালে শিশু নির্যাতনে উদ্বেগ, স্মারকলিপি
সারাদেশ

বরিশালে শিশু নির্যাতনে উদ্বেগ, স্মারকলিপি 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালে পর পর তিনটি লোমহর্ষক শিশু ও নারী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন মানুষ। এসব ঘটনা সমাজে ব্যপক খারাপ প্রভাব ফেলছে। সে কারণে প্রশাসনিক হস্তক্ষেপ আরও জােরালো করা এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থার দাবিতে স্মারকলিপি দিয়েছে শিশু ও যুব ফোরাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন ফােরামের পক্ষে মিমিয়া আক্তার এবং আবু সুফিয়ান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বরিশালে তিনটি নির্যাতন ও সহিংসতার ঘটনা জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর মধ্যে সিটি করপোরেশনের রিফিউজি কলোনিতে বুলবুল বিশ্বাস ও বকুল বিশ্বাসের ঘরে গৃহকর্মী আশা বিশ্বাস নির্মম নির্যাতনের শিকার হয়েছে। নগরীর পলাশপুরে মাদ্রাসাপড়ুয়া মেয়েকে বাবা আব্দুস সালাম ধর্ষণের চেষ্টা এবং বাজার রোডে রোগ ভালো করার নামে দশম শ্রেণির নাতনি দাদা শঙ্কর দেবনাথ ধর্ষণ করেন।

এসব ঘটনা বরিশালের অগ্রগামী সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন শিশু ও যুব সমাজের সদস্যরা। সরকারি সংস্থাকে আরও দ্বায়িত্ববান হওয়া, মামলার দ্রুত নিষ্পত্তি এবং গৃহকর্মে নিযুক্ত শিশুদের খোঁজ রাখার সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা