বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকে যুক্ত হলো চারটি কনসেন্ট্রটর
সারাদেশ

বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকে যুক্ত হলো চারটি কনসেন্ট্রটর

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ‘অক্সিজেনের অভাবে ঝরে যাবে না কোনো প্রাণ’- প্রত্যয়ে চালু হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) অক্সিজেন ব্যাংকে আরও চারটি অত্যাধুনিক কনসেন্ট্রটর যুক্ত করা হয়েছে। আমেরিকা প্রবাসী চিকিৎসক ও গবেষক বরিশালের সন্তান মো. আনায়ারুল হক তার বন্ধুদের সহায়তার অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো দিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর ফকির বাড়ি রোডের বাসদ কার্যালয়ে ডা. আনোয়ারুল হকের বোন বরিশাল ইসলামিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ফয়জুন্নাহার শেলী অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো বাসদ নেতাদের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাসদের বরিশাল জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ অন্যরা।

ডা. মনীষা চক্রবর্তী বলেন, কনসেন্ট্রটর মেশিনে রিফিল বদলানোর প্রয়োজন হয় না। শুধু বিদ্যুৎ থাকলেই বাতাস থেকে অক্সিজেন নিয়ে সরবরাহ করে। অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনগুলো বরিশালে এই প্রথম আনা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা