মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে জরিমানা
সারাদেশ

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে জরিমানা  

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: দৌলতখানে চার ফার্মেসি ব্যবসায়ীকে ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় দৌলতখান পৌর শহরের উত্তর মাথার রহমান এজেন্সিকে দুই হাজার টাকা ও আফিফ মেডিকেল হলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় দৌলতখান মেডিকেল হল ও আল আমিন ড্রাগ হাউজকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ভোলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দৌলতখান থানার এএসআই ইমরান উপস্থিত ছিলেন।

মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা