মাস্ক না পরায় সাত জনকে জরিমানা
সারাদেশ

মাস্ক না পরায় সাত জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে মাস্ক না পরায় দোকানি ও পথচারীসহ সাত জনকে ১২ হাজার ৫শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সাংবাদিকদের বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় দোকানি ও পথচারীসহ সাত জনকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা