সারাদেশ

রংপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রংপুর: গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের বালারঘাটে ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাবুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর উত্তর বালাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

রোববার (১৬ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের ভেতরে অভিনব কায়দায় ১০০ বোতল ফেনসিডিল নিয়ে নিজ বাড়ি থেকে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়ার দিকে যাচ্ছিলেন ওই মাদক ব্যবসায়ী।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুলকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত ১০০ সিসি মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা