সারাদেশ

‘আবাদযোগ্য কোনো জমি ফাঁকা ফেলে রাখা যাবে না’

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের আবাদযোগ্য কোনো জমি যেন ফাঁকা পড়ে না থাকে। কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালে গণপরিবহণে স্বাস্থ্যবিধি পালনে শিথিলতা দেখানো ঠিক হবে না।

রোববার (১৬ আগস্ট) খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভায় এসব কথা বলেন তিনি।

অনলাইন প্লাটফর্ম জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সরকারের নির্বাচনী ইশতেহার অনুসারে নতুন অর্থবছরে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়া, আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ, নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ে দপ্তর প্রধানদের অনুরোধ জানান।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা