খুলনার জলাবদ্ধতা নিরসনে সবকিছু করা হবে
সারাদেশ

‘খুলনার জলাবদ্ধতা নিরসনে সবকিছু করা হবে’

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা সিটি করপোরেশনের মেয়র (কেসিসি) তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে সবকিছু করা হবে। একবারে সবকিছু রাতারাতি করা সম্ভব নয়। ইতোমধ্যে শহরের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হয়েছে। নগরবাসীকে সঠিকভাবে সেবা দিয়ে যাওয়া কেসিসি’র প্রধান উদ্দেশ্য।

রোববার (১৬ আগস্ট) খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প নিয়ে সভায় এসব কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে মেয়র আরো বলেন, যার যার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করলে খুলনাকে নতুন রূপে সাজানো সম্ভব। একটি পরিস্কার পরিচ্ছন্ন নগরী উপহার দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নগর ভবন সম্মেলনকক্ষে সভায় অংশ নেন কেসিসি’র এই প্রকল্পের কনসালটেন্সি কাজ সংক্রান্ত ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্সি লিমিটেড (ডিডিসিএল) ও কুয়েটের একটি প্রতিনিধি দল এবং কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী খান, কুয়েটের শিক্ষক প্রফেসর ড. মুহা. হারুনুর রশীদ, প্রফেসর ড. মো. শাজাহান আলী প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা