সারাদেশ

মুন্সীগঞ্জে কেন্দ্রে পরীক্ষার্থীর মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে মিরেশ্বরাই গ্রামের পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে মাহমুদুল হাসান (১৭) নামের এক দাখিল পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : স্বাস্থ্য খাতে অর্থায়ন করতে আহ্বান

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০ টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষক ও অভিভাবকরা তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সে জেলার টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে ওই মাদরাসার শিক্ষার্থী ছিলো।

আরও পড়ুন : ডিভোর্স দিলেন ফিনিশ প্রধানমন্ত্রী

পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল বাসার বলেন, অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রে প্রবেশ করে। হঠাৎ কিছু ছাত্র এসে জানায়, সে অসুস্থ, কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে।

তখন আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।

আরও পড়ুন : সুদান থেকে ফিরেছেন ৫২ বাংলাদেশি

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. এস এম ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বাবা আনোয়ার হোসেন বলেন, মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। হার্টের সমস্যার কারণে সে চিকিৎসা নিচ্ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা