ছবি : সংগৃহিত
সারাদেশ

কৃষকের ধান বাড়ি পৌঁছে দিল জেলা যুবলীগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবের উদ্যোগে কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিল যুবলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন : মদ ও সিএনজিসহ আটক ১

বুধবার (৩ মে) দিন ব্যাপী জেলা যুবলীগের নেতাকর্মীরা নোয়াখালীর সদর উপজেলার অর্শ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের স্থানীয় কৃষক মন্নানের ১০০ শতাংশ জমির ধান কেটে দেন। এতে কৃষক পরিবার খুব খুশী।

এদিকে শ্রমিক ও আর্থিক সংকটে কৃষকের পাশে এমন মানবিক কাজে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব এগিয়ে আসায় সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে বই বিতরণ করলো সেনাবাহিনী

জানা যায়, নোয়াখালী জেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা। এ সময় কৃষকরা শ্রমিক ও আর্থিক সংকটে পড়ে। সময় মত ধান কেটে বাড়িতে আনতে না পারায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।

কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা বীরমুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুলের ছেলে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব নেতাকর্মীদের সাথে নিয়ে নোয়াখালীর সদর উপজেলার অর্শ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের স্থানীয় কৃষক মন্নানের ১০০ শতাংশ জমিতে ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দেন।

আরও পড়ুন : বিষ প্রয়োগে শতাধিক কবুতর হত্যার অভিযোগ!

এ সময় ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহণ করেন নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন, সাবেক সহ-সভাপতি ইউনুস হায়দার আবির, ইয়াছিন আরাফাত ফয়সাল, মোঃ দাউদ, নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পুলক রায়সহ অন্যান্য প্রমূখ।

কৃষক আব্দুল মন্নান জানান, আমি বহু কষ্টে ১০০ শতাংশ জমিতে ধান চাষ করছি। বর্তমানে শ্রমিক সংকট ও শ্রমিক মূল্য বেশী হওয়ায় আর্থিক সংকটের ধান কেটে বাড়িতে আনা নিয়ে দুঃচিন্তায় ছিলাম।

আরও পড়ুন : ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব ভাইসহ নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ায় আমার উপকার হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এসব নেতাকর্মীদের দোয়া করছি।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এ আহবানে অসহায় অসায় কৃষকদেও পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ার এ কর্মসূচী পালন করি। আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা