লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সারাদেশ

লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশু রুহি বেগমের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রুহি ওই এলাকার ইতালি প্রবাসী আব্দুর রহিমের মেয়ে।

সকালে পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় রুহি। পরে তার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেন। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু রুহি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা