জাতীয় শোক দিবসের মৌন শোক অবস্থান 
সারাদেশ

জাতীয় শোক দিবসের মৌন শোক অবস্থান 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ মিনিটের মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ।

শুক্রবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা ও তাপস কুমার দত্ত, সাধারণ সম্পাদক অরুণ কুমার মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়, সাংস্কৃতিক সম্পাদক গৌতম ভদ্র, গণসংযোগ সম্পাদক সঞ্জিব দাস, সাংবাদিক বিভাষ দত্ত, কোতোয়ালি থানা কমিটির সভাপতি শিতাংশু কুমার কিংকর ও সাধারণ সম্পাদক অ্যাড. চিরঞ্জীব কুমার রায়, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, সহ সভাপতি বিধান চন্দ্র সাহা প্রমুখ এতে অংশ নেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের পৌর বিসর্জন ঘাটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দরিদ্র সেবার আয়োজন করেছে পূজা উদযাপন পরিষদের জেলা, থানা ও পৌর শাখা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা