সারাদেশ

চরফ্যাশনে ঘরচাপায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান 

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে ঝড়ে ঘরচাপা পড়ে নিহত মা ও দুই ছেলের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। উপজলো নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বুধবার (২২ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অনুদানের টাকা নিহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান প্রমুখ।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঝড়ে ঘরচাপা পড়ে নিহত হন ওই গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) এবং তার দুই ছেলে জোনায়েদ (৫) ও তানজিদ (৩)।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, রাতে দুই সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় শুরু হলে তাদের ঘরটি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই মা ও দুই ছেলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর থেকে কিছুদিন আগে চর কচ্চপিয়া গ্রামে এসে নতুন ঘর তুলে বাস করছিলেন। ঝড়টি অত্যন্ত শক্তিশালী হওয়ায় বিধ্বস্ত হয় নতুন ঘরটি। ঝড়ে আশেপাশের বেশ কিছু গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা