সারাদেশ

ফরিদপুরে সাপের কামড়ে মুরগি ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: সাপের কামড়ে মারা গেছেন ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিল মামুদপুর আদেল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মুরগি ব্যবসায়ী মো. আক্কাস আলী মন্ডল (৩৫)। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে এলাকার এক ওঝার বাড়িতে মারা যান তিনি।

আক্কাস গ্রামের মন্ডল বাড়ির মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। তিনি ফরিদপুর শহরে মুরগি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক ও আক্কাসের চাচাতো ভাই ইদ্রিস আলী মন্ডল বলেন, মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন আক্কাস। মশারির মধ্যে ঢুকে একটি সাপ তার বাম পায়ে হাঁটুর ওপরে কামড় দেয়। তিনি চিৎকার করে উঠলে বাড়ির লোকজন সাপ দেখতে পান। তখন বাড়ির লোকজন তাকে নিয়ে স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে ঝাড় ফুঁক করলে আক্কাস কিছুটা সুস্থ হয়ে উঠলে রাত সাড়ে তিনটার দিকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাড়িতে নিয়ে আসার আধাঘন্টা পর তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ফের ওই ওঝার বাড়িতে নেওয়া হয়। সেখানে বুধবার সকাল ছয়টার দিকে মারা যান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা