সারাদেশ

গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় শহরের হেলিপ্যাড লেকের পানিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র দাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মো. মানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী জানিয়েছেন,সারাদেশের মতো গোপালগঞ্জের পাঁচ উপজেলায় একযোগে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মাটি পানি পরীক্ষা ও সেবা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ পরিচালনাসহ নানা কর্মসূচি ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ২৭ জুলাই এ সপ্তাহ শেষ হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা