ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে
সারাদেশ

ভেদাভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে

এম. এ আজিজ রাসেল : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, "অপ-সাংবাদিকতা রোধে ভেদাভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুন : উন্নত দেশ গড়ার কারিগর তরুণ সমাজ

সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরী করতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা মানতে হবে।"

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে হিলডাউন সার্কিট হাউজে কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : বাস-তেল ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮

অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, সহকারী তথ্য অফিসার মিজানুর রহমান ও পুলিশ কর্মকর্তা গোলাম কবির।

বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না বলেন, "সাংবাদিকদের স্বপ্ন দেখতে হবে। সাহস নিয়ে লিখতে হবে। কারণ সাহস না থাকলে কোন যুদ্ধেই সফল হওয়া যায় না৷ মনে রাখতে হবে কলমের চেয়ে শক্তিশালী কিছু নেই। এদিকে বেশি দুর্নীতি হয়।

আরও পড়ুন : নবজাতকসহ নিহত ৩

তাই বলে এজন্য সবাই দায়ী না। আর বদি মানে কক্সবাজার না। গুটি কয়েক মানুষের কাছে হার মানা যাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। থাকতে হবে গণতন্ত্র ও শান্তির পক্ষে। এ জন্য প্রয়েজনে জনমত গড়ে তুলতে হবে।"

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশ নেয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা