সারাদেশ

চলে গেলেন খেলাঘর সংগঠক দিপুর মা গৌরী ঘোষ

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুর শহরের গোয়ালচামট ওয়েস্টার্নপাড়ার গৌরী রানী ঘোষ। রোববার (১৯ জুলাই) ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

প্রয়াত পরেশ চন্দ্র ঘোষের স্ত্রী গৌরী রানী ঘোষ খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর ঘোষ দিপুর মা এবং খেলাঘর কেন্দ্রীয় সংগঠক, সাংবাদিক মানিক লাল ঘোষের বড় দিদি। তিনি দিপু ছাড়াও এক মেয়ে সুমনা ঘোষসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শহরতলীর অম্বিকাপুর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে দুপুরে।

খেলাঘরের দীর্ঘদিনের সহযোদ্ধা ফরিদপুরের শিশু-কিশোরদের প্রিয় দীপংকর ঘোষ দিপুর মা গৌরী ঘোষের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র প্রামাণিক এবং ফরিদপুর আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ারা নূরুন্নবী ও সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববি। প্রয়াতের আত্মার শান্তিও কামনা করেছেন খেলাঘর সংগঠকরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা