সারাদেশ

আটদিনের রিমান্ডে ট্রিপল মার্ডারের আসামি জাফরিন

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা মহানগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় নিরাপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তিনজনকে হত্যার ঘটনায় অন্যতম মূলহোতা জাফরিন হাসানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৯ জুলাই) দুপুরে খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লুৎফর হায়দার ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। তরিকুল ইসলামের আদালত জাফরিনের আটদিন এবং সহযোগী আরমান ও জাহাঙ্গীরের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, শনিবার (১৮ জুলাই) বিকালে নগর গোয়েন্দা পুলিশ যশোরের বাঘারপাড়া থেকে শেখ জাফরিন হাসানকে গ্রেপ্তার করে। জাফরিন মশিয়ালী এলাকার মৃত হাসান আলী শেখের ছেলে ও হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শেখ জাকারিয়ার ভাই। তিনি খুলনা মহানগর ছাত্রলীগের বহিস্কৃত সহ সভাপতি।

শুক্রবার (১৭ জুলাই) জাফরিনের ভাই জাকারিয়ার শ্বশুর কোরবান আলী, শ্যালক আরমান ও চাচাতো ভাই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মশিয়ালী ইস্টার্ন গেটে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক জাকারিয়া, খুলনা মহানগর ছাত্রলীগের বহিস্কৃত সহ সভাপতি জাফরিন ও তাদের আরেক সহোদর মিলটনসহ তাদের বাহিনীর আরো ১০/১২ জনের সঙ্গে এলাকাবাসীর সংর্ঘষের ঘটনা ঘটে। সে সময় জাকারিয়া, জাফরিন ও মিলটন স্থানীয়দের ওপর গুলিবর্ষণ করেন। এতে মশিয়ালী এলাকার মৃত মো. বারিক শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৬০) ও মো. ইউনুচ আলীর ছেলে গোলাম রসুল (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মো. সাইফুল ইসলাম, আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ আরও কয়েকজকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যান।

এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাত ২টার দিকে জাকারিয়া, জাফরিন ও মিলটনের বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেন। তারা জিহাদ শেখকে (৩০) গণপিটুনি দিয়ে মেরে ফেলেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাকারিয়াকে বহিষ্কার করেছে থানা আওয়ামী লীগ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা