সারাদেশ

যশোরে স্বামী হত্যার অভিযোগে প্রথম স্ত্রীর বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক:

যশোর: স্বামীকে হত্যার অভিযোগে প্রথম স্ত্রীর বিরুদ্ধে মামলা করছেন দ্বিতীয় স্ত্রী। বৃহস্পতিবার (১৬ জুলাই) যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন বাঘারপাড়া উপজেলার মৃত মণি বাবু বিশ্বাসের (৬০) দ্বিতীয় স্ত্রী অঞ্জনা রানী।

মামলায় মণি বাবুর প্রথম স্ত্রী মালেনি রানী বিশ্বাসসহ নয়জনকে আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালত আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে মামলা সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দিতে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, মণি বাবু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করার পর থেকে তার প্রথম স্ত্রী মালেনি রানী ক্ষিপ্ত ছিলেন। তিনি মণি বাবুর সম্পত্তি দখলের চেষ্টা করেন। প্রথম স্ত্রী মালেনি রানী তার নামে দলিল করে দিতে স্বামীকে হুমকি দিতেন। এক পর্যায়ে ২২ এপ্রিলের মধ্যে প্রথম স্ত্রীর নামে জমি দলিল তৈরির সময় বেঁধে দেওয়া হয়। এজন্য গত ২১ এপ্রিল মণি বাবু বাঘারপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন। আর গত ১৯ মে রাতে ঘুর্ণিঝড় আম্পানের মধ্যে মণি বাবুকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মণি বাবু হৃদরোগে মারা গেছেন বলে প্রচার করে পরদিন তার মরদেহ বাড়ির পাশে মাটিচাপা দিয়ে রাখা হয়।

মামলার বাদিনী অঞ্জনা রানী বলেন, ‘আমি বাঘারপাড়া থানায় মামলা করতে গিয়েছিলাম। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া হত্যা মামলা নিতে অস্বীকার করে থানা। কিন্তু ময়না তদন্তের ক্ষেত্রে কবর থেকে মরদেহ উত্তোলন আদালতের নির্দেশনা ছাড়া সম্ভব ছিল না। কিন্তু আদালত বন্ধ ছিল। তাই আমি প্রায় দুই মাস পর এই মামলা করেছি। আমি স্বামী হত্যার বিচার চাই।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা