সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পাট শিল্প রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা
সারাদেশ

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মহানগরীর সিপিবি কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে খুলনা সচেতন নাগরিক, বাম রাজনৈতিক সংগঠন, শ্রমিক সংগঠনে যৌথভাবে এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রায়ত্ত মিলগুলো বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রের হাতে রাখা, পাটকলে লোকসানের কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা, পাটের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন, সে অনুসারে পাটকল চালানোর সিদ্ধান্ত নেওয়া, আগের ৭৭টি পাটকল পরিচালনা করতে বিজেএমসির বর্তমান যে কাঠামো রয়েছে তা পরিবর্তন করে ২৫টি পাটকল পরিচালনার মতো দক্ষ ব্যবস্থাপনা কাঠামো তৈরি, রাষ্ট্রায়ত্ত সকল মিলের মাথাভারী প্রশাসন কমানোসহ দশটি সুপারিশমালা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মুহসীন। লিখিত বক্তব্য পড়ে শোনান পাট শিল্প রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা। কৃষকনেতা আনিসুর রহমান মিঠু, কমিউনিস্ট পার্টির নেতা পরিষদের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট বাবুল হাওলাদার ও এস এ রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা