সারাদেশ

শার্শায় আম্পানে গৃহহীনদের পাশে মহসিন কবীর

নিজস্ব প্রতিবেদক

যশোর: করোনাকালে গরিব কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো মহসিন কবীর এবার আম্পানে ক্ষতিগ্রস্ত গৃহহীনদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন।

জেলার শার্শা উপজেলায় মহা ঘুর্ণিঝড়টিতে বসতবাড়ি হারানো অসহায় অনেকে এখনো মাথা গোঁজার ব্যবস্থা করতে পারেননি। এমন ১০০ পরিবারের ঘর সংস্কারে সহায়তা করছেন তিনি।

স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মহসিন কবীর বলেন, ‘যশোরের শার্শা উপজেলায় আমার জন্মস্থান। এখানে ঘুর্ণিঝড় আম্পানে অনেকের বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেকে এখনো বিধ্বস্ত বাড়ি ঠিক করতে পারেননি। এজন্য আমি তাদের পাশে দাঁড়িয়েছি। সবমিলে চার লাখ টাকা তাদের দেওয়া হচ্ছে।’

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় ১০০টি পরিবারের তালিকা করেছেন মহসিন কবীর। তাদের মধ্যে ইতোমধ্যে ৬০টি পরিবারকে ঘর সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালেও উপজেলার উলাশী, কায়বা ও গোগা ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ২৪টি পরিবারকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার উলাশী, কায়বা ও গোগা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ূর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা