সারাদেশ

গোপালগঞ্জে আরও একজন করোনা রোগীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪ জন 

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ওসমান আলী শেখ (৭০) মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭৯৯ জনে। তাদের ৪৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরেছেন।

রোববার (০৫ জুলাই) দিবাগত রাত ১২.৩০ মিনিটে মারা যাওয়া ওসমান আলীর বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীর দক্ষিণপাড়া গ্রাম। গত ০১ জুলাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়।

মৃত ওসমান আলি শেখের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। সকালে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।'

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, মুকসুদুপুর উপজেলায় ৮ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৫৮৯ জনের নমুনা সংগ্রহের পর আক্রান্ত ৭৯৯ জনের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৩ জন মারা গেছেন। বাকিদের মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩৫৬ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্ত ৭৯৯ জনের মধ্যে সদর উপজেলায় ২২৬ জন, মুকসুদপুর উপজেলায় ১৭৯ জন, কাশিয়ানী উপজেলায় ১৫১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১২২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১২১ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৬৯ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা