কমেছে পদ্মার পানি, এখনও বিপৎসীমার ওপরে
সারাদেশ

এখনও বিপদসীমার ওপরে পদ্মার পানি

নিজস্ব প্রতিবেদক:

দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি কমলেও তা বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের মো. ইউসুফ আলী খান।

রোববার (৫ জুলাই) দৌলতদিয়া পয়েন্টে পানি পরিমাপ করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। এর ফলে কয়েকদিন পদ্মা নদীর রাজবাড়ী অংশে পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টের পানি কিছুটা কমেছে। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদ সীমার নিচে রয়েছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের মো. ইউসুফ আলী খান বলেন, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি কমেছে। পানি কমার পরও আজ বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলা প্রশাসক দিলাসাদ বেগম জানান, পদ্মার পানি বৃদ্ধিতে প্রতিবছর জেলার নিম্নাঞ্চল আগে প্লাবিত হয়। ফলে এবার স্ব-স্ব উপজেলার ইউএনও, পিআইওসহ সংশ্লিষ্টদের সার্বক্ষণিক নজদারি করার নির্দেশ ও স্থানীয় জনপ্রতিনিধের তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে বলা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা হয়। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

অন্যদিকে জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রামের তিনটি চর এবং কালুখালীর হরিণবাড়ীয়া চরের ফসলি জমিসহ জেলার নদী তীরবর্তী নিচু ফসলি মাঠে পানি উঠতে শুরু করেছে। এতে তলিয়ে গেছে কৃষকদের ধান ও পাট। এতে ফসলের মাঠে আসা যাওয়া ও কৃষি পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে কৃষকদের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা