১৩, জনকে, নিয়ে, এবার, ডুবে, গেল, নৌকা,
সারাদেশ

১৩ জনকে নিয়ে এবার ডুবে গেল নৌকা

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুপ দ্বীপ এলাকায় ঘুমন্ত ১৩ জেলেকে নিয়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় বেচন (২৩) নামে এক জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে তিনটা থেকে ৪টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ক্যাডার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নৌকাডুবিতে নিহত জেলে বেচনের (২৩) মরদেহ উপজেলার আমতলী বাজার সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়। তিনি জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে। এছাড়া নিখোঁজ জেলে মো. সোহাগ (১৩) জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আব্দুর জাবেরের ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ। গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছ ধরার নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সকল জেলে ঘুমে ছিলেন। ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছেন।

এর আগে সোমবার (২৯ জুন) সকাল ১০ টার দিকে বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা ‘মর্নিং বার্ড’ নামের যাত্রীবাহী একটি লঞ্চ সদরঘাটের জেটিতে থামতে এগিয়ে আসছিল। ঠিক একই সময়ে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চটি সদরঘাট থেকে চাঁদপুরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু মর্নিং বার্ড লঞ্চটি যখন ময়ূর-২ লঞ্চকে অতিক্রম করছিল, ঠিক তখনই মর্নিং বার্ডকে অনেকটা চাপা দিয়ে ডুবিয়ে দেয় ময়ূর-২। এ সময় মর্নিং বার্ড লঞ্চে প্রায় ১০০ যাত্রী ছিল বলে জানা যায়।

যার মধ্যে কয়েকজন সাঁতরে জীবন বাঁচালেও এখন পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেকে এখনও নিখোঁজ আছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ও স্থানীয়রা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা