সারাদেশ

জালে উঠল আট ছিদ্রের রুই, গ্রামজুড়ে আতঙ্ক

ময়মনসিংহ প্রতিনিধি :

পুকুরে জাল ফেলতেই উঠে এলো রুই মাছ। জাল টানলে মাছ উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু বিপত্তিটা ঘটল অন্যখানে। জাল কাছে টানতেই জেলেরা দেখলেন রুইমাছের মধ্যে আটটি ছিদ্র।

সেই ছিদ্রগুলো সবুজ সুতায় সেলাই করা। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে গ্রামে। এ ঘটনায় পুরো গ্রামে বিরাজ করছে কবিরাজি আতঙ্ক।

রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে ময়মনসিংহের উচাখিলা ইউপির বীর চরোকোনা গ্রামে।

ওই গ্রামের রুপন আকন্দ বাড়ির সামনে ৫০ শতক পরিমাণের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। বিক্রির উপযুক্ত হলেই পুকুর থেকে মাছ বিক্রি করেন।

রবিবার সকালে তিনি মাছ বিক্রি করার জন্য জেলে খবর দেন। পরে দুটি জাল নিয়ে জেলেরা পুকুর থেকে মাছ ধরতে থাকেন। একপর্যায়ে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে একটি রুই মাছ। সবার চোখে পড়ে মাছের শরীরে উভয় দিকে আটটি ছিদ্র। আর প্রত্যেক ছিদ্রে সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করা হয়েছে। এই অবস্থায় মাছটি তরতাজা থাকলেও নড়াচড়া কম ছিল।

পুকুরের মালিক আকন্দ বলেন, ঘটনাটি নিয়ে স্থানীয় এক কবিরাজের কথায় মাছটিকে জীবিত রাখতে অন্য একটি সচল পুকুরে ছেড়ে দেয়া হয়েছে। তবে এই অবস্থায় মাছটি কতদিন বেঁচে থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

মাছটি ধরার পর একধরনের আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। আধ্যাত্মিক লাইনে কবিরাজি করে কোনো ব্যক্তির ক্ষতি সাধন ছাড়াও মাছের ক্ষতি করার উদ্দেশ্যে এটা করা হতে পারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা