সারাদেশ

বাবুনগরী নয়, শফীর উত্তরসূরি শেখ আহমদ

নিজস্ব প্রতিনিধি:

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আমৃত্যু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসার শুরা কমিটি। একইসঙ্গে বুধবার সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হাঠাহাজারী মাদ্রাসা সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, একই বৈঠকে মাদ্রাসার বর্তমান সহযোগী পরিচালক হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে সহযোগী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। হেফাজতে ইসলামের আমিরের মৃত্যুর পর শেখ আহমদই মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মজলিসে শুরার বৈঠক শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত চলা ওই বৈঠকের শুরুতে জুনায়েদ বাবুনগরীকে রাখা হয়নি।

বাবুনগরীকে না রাখার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক হেফাজতে ইসলাম নেতা জানিয়েছেন, বাবুনগরী শুরা কমিটির সদস্য নন, তাই তাকে বৈঠকে রাখা হয়নি।

তবে মাদ্রাসার আরেকটি সূত্র জানিয়েছে, ২০১৭ সালে অনুষ্ঠিত শুরা কমিটির বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শুরা সদস্য করা হয়। ওই সময় তাকে মাদ্রাসার সহযোগী পরিচালক করা হয়।
যদিও সম্প্রতি একটি ভিডিও বার্তায় মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী জানিয়েছেন, 'কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালক বা সহকারী পরিচালক পদ দেননি।'

বৈঠকে মৃত্যুবরণ করা সদস্যরা ছাড়া প্রায় সব শুরা সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মজলিসে শুরা সদস্যদের কয়েকজন হলেন, ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার পরিচালক ও হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম ও বেফাক যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী, হাটহাজারীর আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হাটহাজারীর ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা