সারাদেশ

ডাক পেলেন জুনায়েদ বাবুনগরী

নিজস্ব প্রতিনিধি:

অবশেষে মজলিসে শুরা কমিটির বৈঠক ডাক পেয়েছেন হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। বুধবার (১৭ জুলাই) বৈঠক শুরুর ২ ঘণ্টার বেশি সময় পর দুপুর পৌনে ১টার দিকে তাকে বৈঠকে ডাকা হয় বলে জানিয়েছে হেফাজতে ইসলামের একটি সূত্র। তবে ২ ঘণ্টা পর কেন ডাকা হয়েছে এ বিষয়ে নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মজলিসে শুরার বৈঠক শুরু হয়। শুরুতে বৈঠকে জুনায়েদ বাবুনগরীকে রাখা হয়নি। তখন নাম প্রকাশে অনিচ্ছুক এক হেফাজতে ইসলাম নেতা জানিয়েছেন, বাবুনগরী শুরা কমিটির সদস্য না তাই তাকে বৈঠকে রাখা হয়নি।

তবে মাদ্রাসার আরেকটি সূত্র জানিয়েছে, ২০১৭ সালে অনুষ্ঠিত শুরা কমিটির বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শুরা সদস্য করা হয়। ওই সময় তাকে মাদ্রাসার সহযোগী পরিচালক করা হয়।

যদিও সম্প্রতি একটি ভিডিও বার্তায় মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী জানিয়েছেন, 'কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালক বা সহকারী পরিচালক পদ দেওয়া হয়নি।'

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১৭ সালের পর আজই দ্বিতীয়বার বৈঠকে বসলো শুরা কমিটি। এই বৈঠক নিয়ে কেউ সরাসরি বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা রোগে ভুগছেন। নিয়মতান্ত্রিকভাবে পরবর্তী মহাপরিচালক নির্বাচন করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে মৃত্যুবরণ করা সদস্যরা ছাড়া প্রায় সব শুরা সদস্য উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা