সারাদেশ

চাটমোহরে ছাত্রলীগ নেতা খুন

পাবনা প্রতিনিধি:

চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে স্থানীয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খুন হয়েছেন।

নিহত হাবিবুর রহমান হাবিব হান্ডিয়াল নিকারীপাড়ার আঃ রাজ্জাকের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

তিনি চাটমোহর সরকারি কলেজের অনার্সের ছাত্র ছিলেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ জুন) রাত ৮টার দিকে। সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করছেন।

এলাকাবাসী জানান, রবিবার বিকেলে স্থানীয় স্কুলমাঠে খেলাধুলাকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রাসেল গং এর সাথে সাবেক কমিটির নেতা কলেজছাত্র হাবিব গং এর ঝগড়া হয়। এর জের ধরে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একদল সশস্ত্র যুবক হাবিব, নামিরসহ অন্যদের উপর হামলা চালায়।

এক পর্যায়ে ধারালো অস্ত্রাঘাতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় নাসির। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন ও চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিনের নেতৃত্বে চাটমোহর থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। আহত নাসিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাসেল-কাজল-জুয়েল গং এই হামলা চালিয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান এম জাকির হোসেন জানান, বিকেলে রাসেল ও হাবিব গং এর মধ্যে কথা কাটাকাটি হয় বলে তিনি শুনেছেন। এরপর রাতে এই ঘটনা ঘটে। যা দুঃখজনক। ছাত্রলীগের যেই জড়িত থাক.তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া উচিত।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আঃ আলীম জানান, নিহত হাবিব হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে চাটমোহর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এ হত্যাকাণ্ড কাম্য নয়। ঘটনার সাথে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, ধারালো অস্ত্রাঘাতে খুন হয়েছেন হাবিব। আগে থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু পক্ষের কোন্দল ছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা