সারাদেশ

সাংবাদিক কাজলের জামিন শুনানি হয়নি

নিজস্ব প্রতিনিধি:

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক তিন মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে এখনও গ্রেফতার দেখানো হয়নি বলে তার জামিন আবেদনের শুনানি হয়নি।

রবিবার (১৪ জুন) তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'কাজল যশোরের মামলায় জামিনে রয়েছেন। আমরা ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকার মামলাগুলোর জন্য পৃথকভাবে জামিনের আবেদন করেছি। কিন্তু ওই তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি জানিয়ে জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করেননি আদালত।'

এদিকে হাজারীবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার বিষয়ে আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল আলম বলেন, 'হাজারীবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক কাজলকে গ্রেফতার দেখানো হয়নি। সেজন্য জামিনের আবেদন শুনানি হয়নি। আগে তাকে গ্রেফতার দেখানো হবে। এরপর জামিন শুনানি।'

একইভাবে শেরেবাংলা নগর থানা ও কামরাঙ্গীরচর থানার পৃথক দুই মামলায়ও একই অবস্থা বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ কনস্টেবল (মুন্সি) এনামুল আজাদ। তিনি বলেন, 'আসামি কাজল যশোরে গ্রেফতার হয়েছেন। এরপর তাকে যশোর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এখন তিনি কোন কারাগারে আছেন, সেটা আগে জানতে হবে। সেজন্য আমরা আজ আদালত থেকে একটা আদেশ পাঠিয়েছি। তিনি কোন কারাগারে আছেন তা নিশ্চিত হওয়ার পর ভার্চুয়ালি হাজির করে গ্রেফতার দেখানো হবে।'

উল্লেখ্য, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ৩ মে বেনাপোল সীমান্ত থেকে আইন শৃঙ্খলাবাহিনী তাকে উদ্ধার করে। এরপর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে যশোরে মামলা করা হয়। এই মামলায় গত ২০ মে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কাজলকে অব্যাহতি দেয়। কিন্তু সেদিন তাকে মুক্তি না দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা