রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
সারাদেশ

প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

রবিবার (১৪ জুন) সকালে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন।

নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

খানখানাপুর তদন্ত কেন্দ্রের আইসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি খানখানাপুর বড় ব্রিজ অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে প্রাইভেটকারটিকে এবং পরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিন যাত্রী মারা যায়। ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর সেখানেই মারা যায় চালক।

গুরুতর আহত হয় ট্রাকের হেলপার। এসময় ট্রাকের ধাক্কায় একজন রিকশাচালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা