সারাদেশ

গোয়ালঘরে মিলল ১৭ লাখ টাকা!

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে গোয়ালঘর থেকে বস্তাবন্দী অবস্থায় ছিনতাইকৃত সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশ।

এসময় কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতা যুবলীগ নেতা মনিরুল ইসলাম সজীবের শ্বশুর ও শ্যালককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, গত বুধবার ১০ জুন বিকেলে কালিহাতী উপজেলার গান্ধিনা গ্রাম থেকে সজীবের শ্বশুর বিএনপি নেতা ইমান আলী এবং শ্যালক ইমরান নাজিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইমান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির গরুর খাবার রাখার একটি গোয়ালঘর থেকে বস্তায় রাখা সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সজীবের শ্বশুর ও শ্যালক ছিনতাইকৃত টাকা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।

পরে বৃহস্পতিবার (১১ জুন) তাদের টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তারা দুজনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা জানান, ঘটনার পর সজীব তাদের বাড়িতে ৩০ লাখ টাকা রেখে যান। পরে দুই দফায় সাড়ে ১৩ লাখ টাকা নিয়ে যান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাস জবানবন্দী লিপিবদ্ধ করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত সোমবার ৮ জুন ডিবি পুলিশ এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিহাতীর ছাতীহাটি গ্রামের করিম মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৮), হাসড়া গ্রামের ফজলুল হকের ছেলে উমর গাজী (২৮) এবং বল্লা গ্রামের মৃত নুরুল হুদার ছেলে হুমায়ন কবিরকে (৩০) গ্রেফতার করে।

এদের মধ্যে উজ্জল মিয়া ও উমর গাজী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মঙ্গলবার ৯ জুন আদালতে জবানবন্দী দেন।

উল্লেখ্য, গত ১৭ মে কালিহাতী পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে মোটরসাইকেল যোগে বল্লা পোস্ট অফিসে যাওয়ার পথে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

২১ মে টাঙ্গাইল শহর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সদস্য তানজীদুল ইসলাম জিসানকে গ্রেফতার করা হয়। পরদিন ছাত্রলীগ নেতা জিসান কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবকে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন।

এ ঘটনায় জিসান ও সজীবকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা