সারাদেশ

১১ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার ২৫ হাজার টাকা!

চট্টগ্রাম প্রতিনিধি:

অক্সিজেন সিলিন্ডার একটির মূল্য ১১ হাজার টাকা হলেও তা ২২ থেকে ২৫ হাজার টাকা বিক্রি করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এমন অভিযোগে নগরের সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্কের মালিক দিলীপ কুমারকে এক লক্ষ টাকা জরিমানা করে।

সোমবার (০৭ জুন) দুপুরে নগরের আন্দরকিল্লা, সদরঘাট ও প্রবর্তক মোড় এলাকার অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, সার্কিক্যাল পণ্য এবং মাস্ক বিক্রির দোকানে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

এর আগে একইদিনে হাজারী গলির ২৯ ফার্মেসিকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, ‘নিজেদের ইচ্ছামত সিলিন্ডার প্রতি প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি, মিটার প্রতি ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত লাভ করা, বাজারে সিলিন্ডার ও মিটারের কৃত্রিম সংকট তৈরি, কোন ধরনের ইনভয়েস ও ব্যাবসা সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারাসহ নানা অভিযোগে সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্কের মালিক দিলীপ কুমারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।’

তিনি বলেন, ‘করোনাকালে চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডারসহ নানা সার্কিক্যাল পণ্যের জন্য মানুষের প্রাণ ওষ্ঠাগত। অথচ একটি অসাধু চক্র করোনা পরিস্থিকে পুঁজি ও জনগণকে জিম্মি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।'

অভিযানে আন্দরকিল্লার তাজ সার্জিক্যাল ও নিপা সার্জিক্যালে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। এবি সার্জিক্যাল ও প্রবর্তক মোড়ের কে কোবরা সার্জিক্যাল বন্ধ পাওয়া যায়।

জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা