সারাদেশ

দেশে করোনায় পুলিশের মৃতের সংখ্যা বেড়ে ১৩

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনায় সংক্রমিত হয়ে এবার প্রাণ হারালেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহমেদ।

রবিবার (২৪ মে) সকালে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম) সোহেল রানা। এতে করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হলেন পুলিশের ১৩ তম সদস্য।

সিপিএইচ সূত্রে জানা গেছে, গত ২ মে করোনা পরীক্ষা করান পরিদর্শক রাজু আহম্মেদ। ৩ মে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। পরে ৪ মে তিনি সিপিএইচ-এ ভর্তি হন। সিপিএইচ’র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এদিকে গতকাল শনিবার (২৩ মে) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় পুলিশের এসআই মোশাররফ হোসেনের। রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স বা আরআরএফে (এসআই-সশস্ত্র) কর্মরত ছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা